বন্ধুর মেয়েকে কাজের কথা বলে ঢাকায় এনে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধুর মেয়েকে কাজ দেয়ার কথা বলে ঢাকায় এনে ধর্ষণ করেছে খোকন (৪০) নামে এক ব্যক্তি। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ধর্ষণের শিকার ১০ বছরের ওই শিশুকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার এসআই প্রদীপ কুমার কুণ্ডু জানান, ফরিদপুরের সদরপুরের ১০ বছর বয়সী এক শিশু কাজ করতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক ব্যক্তির বাসায়। ওই শিশুর বাবা মা কেউ নেই। ওই শিশুকে তার গৃহকত্রী নির্যাতন করতো।
এ অবস্থায় গত কিছুদিন আগে সে তার বাবার বন্ধু খোকনের সঙ্গে ফোনে যোগাযোগ করে। তার কাছে ঢাকায় একটি কাজ চায়। তিন সন্তানের জনক খোকন ওই শিশুটিকে ঢাকায় কাজ দেয়ার আশ্বাস দেয়। এরপর গত ২৯ জুন গোপালগঞ্জ থেকে ওই শিশুটি ঢাকায় আসে।
গাবতলী থেকে ওই শিশুটিকে নিয়ে আফতাবনগর এলাকায় এক বোনের বাসায় রাখে। সেখান থেকে গত ৪ জুলাই তাকে কদমতলী থানাধীন পোস্তগোলা রাজাবাড়ি এলাকায় আরেক বোনের বাসায় নিয়ে আসে।
সেখানে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘুমন্ত ওই শিশুটিকে ধর্ষণ করে খোকন। ঘুম থেকে জেগে ওই শিশুটি চিৎকার দেয়। এতে বিষয়টি ওই পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও জেনে যান।
পরদিন ৬ জুলাই বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। ওই শিশুটি পুলিশের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর ওই এলাকার একটি চা দোকান থেকে বৃহস্পতিবার খোকনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed