Main Menu

গোয়াইনঘাটে রাতের আঁধারে এক ব্যক্তি খুন

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর টাওয়ারের সামনে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম (৩৫) গোয়াইনঘাট উপজেলার বড়গোছা গ্রামের আব্দুল জলিলের ছেলে । বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাত ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর টাওয়ারের সামনে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃক্তরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুরুলকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে কেউ মুখ খুলছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়ছে।

Share





Related News

Comments are Closed