গাবতলী পশুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর গাবতলী পশুর হাটের কয়েকটি শেড। এসময় পুড়ে মারা গেছে বিক্রির জন্য হাটে আনা বেশ কিছু পশু। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এনায়েত হোসেন বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেননি তিনি। অবশ্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে হাটের পশুদের তিনটি শেডসহ অন্তত ১০টিরও বেশি গরু পুড়ে মারা গেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed