চট্টগ্রামে ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেল স্টেশনে সিলেট থেকে আসা উদয়ন এক্সপ্রেসের ছাদ থেকে মো. শিপন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিপন হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মো. কবির মিয়ার ছেলে। সে নগরীতে রাজমিস্ত্রীর কাজ করতো বলে পরিবারের লোকজন জানিয়েছে।
ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, ‘উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে আসার পর স্থানীয়রা ট্রেনের ছাদে লাশটি দেখতে পায়। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিহত শিপনের ফুফাতো ভাই বজলু থানায় এসে লাশটি শনাক্ত করেছেন। লাশের কানের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে করে আসার সময় নিচু কোনও সেতু অথবা শক্ত কোনও কিছুর সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হতে পারে।’
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed