ইলিয়াস নিখোঁজ আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ২০১২ সালের ২৩ এপ্রিল হরতালের ২য় দিন বিশ্বনাথে আন্দোলন করতে গিয়ে নিহত যুবদল নেতা মনোয়ার, ছাত্রদল নেতা সেলিম, জাকির ও আহত এবং হত-দরিদ্র বিএনপির কর্মী মৃত্যুবরণকারী পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত রোববার বিকেলে নিখোঁজ ইলিয়াস আলীর বাড়ি উপজেলার রামধানাস্থ গ্রামের বাড়িতে ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো, মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, জেলা বিএনপির সদস্য ও খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা জামাল আহমদ, আবদুল কুদ্দুছ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, খালেদ আহমদ, ইমরান আহমদ সুমন প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed