নিঝুম দ্বীপে বেড়াতে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের একটি আবাসিক হোটেলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার করা এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, সোমবার ঈদের দিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। ওই দুই ছাত্রী হাতিয়ার একটি মাদ্রাসার অষ্টম ও দশম শ্রেণিতে পড়ে। এক ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার হাতিয়া পৌরসভার মো. আরিফ (২৮) ও ছোট দেল গ্রামের মো. কামরুল ইসলামকে (২৬) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে দুই ছাত্রীকে নিঝুম দ্বীপের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ঘটনাটি নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রে জানায়। পরে পুলিশ গিয়ে রাত একটার দিকে দুই ছাত্রীকে উদ্ধার করে এবং দুই যুবককে আটক করে। পরে এক ছাত্রীর বাবার করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার দেখানো হয়। দুই ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানান ওসি আবদুল মজিদ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed