ইলিয়াসপত্নী লুনার ঈদ শুভেচ্ছা বিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ঈদের দিন (গত সোমবার) দুপুরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর গ্রামের বাড়ি উপজেলার রামধানায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা।
তিনি বলেন, দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছেনা। প্রতিদিন দেশে ঘটছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড। দীর্ঘদিন ধরে আমার স্বামী ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। কিন্তু সরকার আজও তাঁর কোনো সন্ধান দিতে পারেনি। আমাদের পরিবার কয়েকটি ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। একদিন দেশ তথা-বিশ্বনাথবাসী তাঁর সঠিক জবাব দিবেন। আগামী দিনে বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া সরকার পতনের ডাক দিলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহন করার আহবান জানান।
তিনি সোমবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো.ময়নুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা.সারোয়ার হোসেন চেয়াগ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী আবদুল হাই, বিএনপি নেতা জামাল আহমদ, আবদুল কুদ্দুছ, শামিম আহমদ মেম্বার, যুবদল নেতা আবু সুফিয়ান,ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন, দিলোয়ার হোসেন সজিব প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed