Main Menu

টাংগুয়ার হাওরে ডুবে এমসি কলেজ ছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে পানিতে ডুবে এমসি কলেজ ছাত্র আশরাফুল ইসলাম হাসানের (২২) মৃত্যু হয়েছে। সে জেলার ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ঈদ উপলক্ষে সিলেট থেকে হাসান ও তার কলেজের বন্ধু সহ মোট ২১জনের একটি দল ট্যাকেরঘাট, টাংগুয়ার হাওর সহ বিভিন্ন পর্যটন স্পটে বেড়াতে আসে। রাতে ট্যাকেরঘাট অবস্থান করে বুধবার দুপুরে ইঞ্জিন চালিত ট্রলার যোগে টাংগুয়ার হাওরে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে টাংগুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে নৌকা রেখে সবাই গোসল করতে নামে। গোসল শেষে সবাই নৌকায় উঠে কাপড় পরিবর্তন করে তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। এক সময় সবাই হাসানের মোবাইল নৌকার উপড়ে দেখতে পায় কিন্তু হাসান কে নৌকার উপরে ও ভিতরে না পেয়ে সবাই নৌকা ঘুড়িয়ে ওয়াচ টাওয়ারের কাছে যায়। সেখানে গিয়ে অনেক খোঁজাখুজির পর তারা ওয়াচ টাওয়ারের পাশেই হাসানের মৃত দেহ ডুবন্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed