Main Menu

৮শ’ বছরের ঢেফল গাছ পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব (অব.) মো. মঈন উদ্দিন স্ব-পরিবারে গত মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) অন্যতম সফরসঙ্গী হযরত শাহওলী খন্দকার (রহ.) আসন সংলগ্ন পশ্চিম শ্বাসরামস্থ গ্রামে ৮শত বছরের ঢেফল গাছ পরিদর্শন করেছেন। এসময় মো. মঈন উদ্দিন বেশ কিছু সময় মাজার ঘুরে দেখেন। মাজার পরিদর্শন শেষে শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম দেখে ভুঁয়সী প্রসংসা করেন।
মন্ত্রী পরিষদের সাবেক ওই অতিরিক্ত সচিব এক প্রতিক্রিয়ায় বলেন, শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেচ্ছাসেবী শিক্ষক হিসেবে পাঠদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি ও শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক ইমরান আহমদ বেলাল, পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ (মোকাম) ইমাম ও খতিব হাফিজ আব্দুল ওয়াহাব নোমানী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code