Main Menu

সাংবাদিক লিটন বাশার আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ লিটন বাশার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন বাশার বরিশালের চরমোনাই ভুখাই নগরে নিজ বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন। সকালে সেখানে স্ট্রোক করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিটন বাশার বরিশালের মিডিয়া অঙ্গনের অত্যন্ত প্রিয়মুখ ছিলেন। তার মৃত্যুতে মিডিয়া অঙ্গন থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি ৪ বছর বয়সী এক পুত্র ও স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Share





Related News

Comments are Closed