কুলাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবদুস শহীদের হাতে বড় ভাই আবদুল বাছিত (৬০) খুন হয়েছেন বলে জানা গেছে।
২৭ জুন মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত আবদুল কাদিরের ছেলে।
নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, দীর্ঘদিন থেকে ছোট ভাই আবদুস শহীদের সাথে আবদুল বাছিতের বিরোধ চলছিলো। আজ সকালে একই বিরোধের জেরে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং থানায় গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। তাদের ভাইয়ে-ভাইয়ে যে জমি সংক্রান্ত বিরোধ তা আমি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের এক বছর পেরিয়ে গেলেও জানি না।
তিনি আরও বলেন, আমি নিহতের স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম কেন আমরা জানি না? নিহতের স্ত্রী বলেছেন, স্থানীয় কিছু সালিশকারী বিষয়টা দীর্ঘদিন যাবৎ তাদের কাছে রেখে দিছে এবং তাদেরকে কখনো চেয়ারম্যান-মেম্বারের কাছে যেতে দেয় না।
তিনি বলেন, আমি এবিষয়ে কিছুই জানি না। আমার কাছে কেউ কোন অভিযোগও দেয়নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভূষন রায় বলেন, তার শরীরের মধ্যে তেমন কোন আঘাতের চিহ্ন নেই তবে ডান হাতের কোনোতে একটু এসলন্ড আছে। লাশ থানায় আছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি, এসে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করবো।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed