মহাকাশে আলাদা রাষ্ট্র তৈরি করবে রাশিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: মহাকাশে একটি দেশ তৈরি করতে চলেছেন রাশিয়ার কিছু বিজ্ঞানী। দেশটির নাম দিয়েছেন আসগার্ডিয়া। ওই পরিকল্পনা মতে, চলতি বছরই মহাকাশে শুরু হবে সেই দেশ তৈরির কাজ। প্রাথমিকভাবে এক লাখ মানুষকে নাগরিকত্ব দেয়া হবে।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে তারই পুরো পরিকল্পনা।
বিজ্ঞানীদের দাবি, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার গ্রহাণু। একটা আছড়ে পড়লেই মানব সভ্যতার বিপদ।
কারণ, পৃথিবী ছেড়ে মানুষের যাবার জায়গা নেই। তাই তৈরি করা হবে এ মহাকাশ স্টেশন। সেখানে মানুষ বসবাসের পাশাপাশি কাজকর্মও করবে, যেমনটা আমরা পৃথিবীতে করে থাকি।
আসগার্দিয়া-র নাগরিকত্ব পেতে নিবন্ধন করাতে হবে সংস্থার ওয়েবসাইটে। শেষ পর্যন্ত সত্যিই আসগার্ডিয়া তৈরি হলে পৃথিবীর বাইরে সেটাই হবে প্রথম মানব বসতি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More




Comments are Closed