ঈদের রাতে সিলেটে অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদের রাতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে একটি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত পাঁচজন একই রঙের পাঞ্জাবি পরিহিত ছিল।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
তিনি জানান, কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও এএসআই জামাল তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ৫ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে কোতোয়ালী থানায় রাখা হয়েছে। তবে তিনি ওই ছিনতাইকারীদের নাম ও পরিচয় জানাতে পারেননি।
Related News
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More



Comments are Closed