মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকায় এক দুবাই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বাবলী বেগম (২৫)। সোমবার দুপুরে সোনাপুর এলাকার বড়বাড়ি নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বাবলী বেগমের স্বামী খসরু মিয়া দুবাই প্রবাসী ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহমদ জানান, দুপুরে বাবলী তার নিজ কক্ষে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবলী কি কারণে আত্মহত্যা করেছে তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed