Main Menu

সিলেটে রথযাত্রায় লোকে লোকারণ্য

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢোল বাজিয়ে রথ টেনে সনাতন ধর্মাবলম্বীরা রিকাবীবাজার মোড়ে জড়ো হন। সেখানে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তরা অংশ নেন। রথযাত্রা উপলক্ষ্য রিকাবীবাজারে বসেছে সপ্তাহব্যাপী মেলা।

ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে সন্ধ্যার আগেই রথ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরেন সনাতন ধর্মালম্বীরা। এবারে সিলেটে রথযাত্রায় অর্ধ-শতাধিক দেবালয় অংশ নেয়।

রথযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভায় সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধরা অংশ নেন। রথযাত্রা উপলক্ষ্যে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

 

Share





Related News

Comments are Closed