অর্থমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে সংসদে শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য দেয়ার প্রতিবাদে সিলেটের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে শনিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর আম্বরখানা পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন আবুল মাল আবদুল মুহিত আমাদের দেশের সম্পদ ও আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা। বর্তমান সরকারের সফল এই অর্থমন্ত্রীকে মহান জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি পীর মিসবাহ, জিয়া উদ্দিন বাবলু গংরা শিষ্টাচার বর্হিভূত বক্তব্যে আমরা সিলেটবাসী মেনে নিতে পারিনা। অবিলম্বে জিয়া উদ্দিন বাবলু আমাদের মন্ত্রী মহোদয় ও সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। উক্ত বিক্ষোভ সমাবেশ শেষে জিয়া উদ্দিন বাবলু ও পীর মিসবাহ’র কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আবু ছাইদ জুবেরী ছাদ, ফারুক আহমদ, মাহমুদুল হক চৌধুরী, ফয়ছল আজাদ খান, রুমেল আহমদ, মো. মরতুজা আহমদ, গোলাম রহমান চৌধুরী জিলু, আলম কাওছার কামাল, রেজাউল ইসলাম টিটু, জুবের আহমদ তালুকদার, জামিল আহমদ প্রমূখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed