Main Menu

এতিম শিশুদের নিয়ে ছাতক প্রেসক্লাবের ইফতার মাহফিল

ছাতক প্রতিনিধি: ছাতক প্রেসক্লাবের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের রোকেয়া ম্যানশনস্থ প্রেসক্লাব কার্যালয়ে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরনের পরিচালায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের আইনজীবি ও প্রেসক্লাবের উপদেষ্ঠা এড. আজরফ তালুকদার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, ক্রিড়া সম্পাদক কামরুল হাসান সবুজ, সাংবাদিক মোশাহিদ আলী, মাহবুব আলম, সদরুল আমিন, গনক্ষাই রশিদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা নূরে আলম, জামেয়া দারুল হাদিস হাসনাবাদ মাদরাসার শিক্ষক হাফেজ আমিমুল এহসান, তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়াইসলামিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আলী হোসাইন, লতিফিয়া আরব আলী এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা আলমপুরের প্রতিষ্ঠাতাও শিক্ষক হাফেজ আবুল বশর, ক্বারী আব্দুল মতিন রাজন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার এতিম শিশুরা উপস্থিত ছিলেন।

 

Share





Related News

Comments are Closed