সিলেটে ঈদের প্রধান জামাত সকাল ৯টায়, প্রস্তুতি সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদুল ফিতরের অন্যতম একটি অনুষঙ্গ ঈদের নামাজ আদায়। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে।
সকাল ৯টায় অনুষ্ঠিত এই জামাতে অর্থমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। নামাজের ইমামতি করবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। নামাজ পূর্বে বয়ান রাখবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।
এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এছাড় ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে সিলেট মহানগর পুলিশ।
বিশেষত; পুরো শাহী ঈদগাহ ময়দানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শাহজালাল, শাহপরাণ দরগাহসহ বিভিন্ন ঈদগাহ এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে শাহী ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।
শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফের মসজিদে সকাল ৯টায়। এছাড়া সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুস্টিত হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed