Main Menu

সুনামগঞ্জে ভারতীয় মদসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের নৈদার খামার এলাকা থেকে ২২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় তিন লাখ টাকা। আটককৃত কামাল (২৫) সুনামগঞ্জ সদরের নারায়নতলার রুস্তম আলীর ছেলে।

উদ্ধারকৃত মদসহ তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।

Share





Related News

Comments are Closed