ফুলবাড়ী বাজারে ২০টি দোকান ভস্মীভূত
বৈশাখী নিউজ ডেস্ক : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদরে আজ বুধবার সকালে অগ্নিকান্ডে ২০টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মাল পুড়ে গেছে। বাজারের মধ্যস্থলে একটি মিষ্টির দোকান আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাজারে। এতে পুড়ে যায় তামিম লাইব্রেরি, মনসুরের কাপড়ের দোকান, ডাব্লিউ এর বীজের দোকান, বিষ্ণুর কাপড়ের দোকান, জহুরুলের রডের দোকানসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় বেশ কিছু দোকানের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার সময় অনেকের মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন ফায়ার সার্ভিস খবর দেয়ার দেয়ার দেড় ঘন্টা পর তারা আগুন নেভাতে আসে। ঈদের বাজারে এ সমস্ত দোকান পুড়ে যাওয়ায় ফুলবাড়ী বাজারের দোকানদারদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। দ্রুত তাদের পুনর্বাসনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed