Main Menu

সিলেট রেলওয়ে স্টেশন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রেলওয়ে স্টেশন থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শামিম আহমদ (৩৫)। তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাউতরগাঁও গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র।
জানা গেছে, শামিম আহমদ মঙ্গলবার সন্ধ্যায় কামাল বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর রাত সাড়ে ১০টায় সিলেট রেলওয়ে ষ্টেশনের পূর্বদিকের রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় শামিমের লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় শামিমের সঙ্গে থাকা তার ভোটার আইডি কার্ডের সূত্র ধরে পুলিশ পরিচয় নিশ্চিত করে এবং লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে কে বা কারা শামিমকে হত্যা করে রেললাইনে লাশ ফেলে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার বাদ আছর গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
সিলেট জিআরপি থানার এসআই মো. নওফিল লাশ উদ্ধারের বিষযটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed