Main Menu

নবীগঞ্জে স্ত্রী’র মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে মারপিটের অভিযোগে স্ত্রী’র দায়ের করা মামলায় বিএনপি নেতাকে রুবেল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮ মে উপজেলার পানিউমদা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা রুবেল আহমেদ যৌতুকের টাকা নিয়ে তার স্ত্রী রুনি বেগমকে মারধর করেন। এ ঘটনার খবর রুনি বেগমের বাবার বাড়ির লোকজন জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ রুবেল আহমেদ এর বাড়ি থেকে স্ত্রী রুনি বেগমকে উদ্ধার করে তার বাবার পক্ষের লোকজনের কাছে ফিরিয়ে দেয়। এর আগে একাধিক বার স্ত্রী রুনি বেগমকে মারধর করলে স্থানীয় মুরুব্বিগন শালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে দিলেও সুষ্ঠ নিষ্পত্তি করতে ব্যর্থ হন তারা। পরে গত শনিবার যৌতুকের টাকার জন্য মারপিটের অভিযোগ এনে বিএনপি নেতা রুবেল আহমেদ কে আসামী করে স্ত্রী রুনি বেগম বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ রুবেল আহমেদকে (৩৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার সকালে রুবেল’কে হবিগঞ্জ জেলা দায়রাজজ আদালতে প্রেরণ করা হলে আদালত রুবেল আহমেদ এর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য,গত বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপি’র মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে রুবেল আহমেদ পরাজিত হন ।
এদিকে বিএনপি নেতা রুবেল আহমেদ এলাকায় একজন তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত। তাকে গ্রেফতার করায় এলাকাজুড়ে নানা সমালোচনার ঝড় বইছে।

 

Share





Related News

Comments are Closed