হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলার প্রতিবাদে ১৯ জুন সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সব জেলা সদর ও মহানগরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। রবিবার কুমিল্লা বিএনপির অফিসে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃক্তরা।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৪ জন আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি মহাসচিবের গাড়িবহর রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌঁছার পর এ হামলা চালানো হয়।
Related News
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশেRead More
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More



Comments are Closed