Main Menu

বড়লেখায় টিলা ধসে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টানা ভারি বর্ষণে টিলা ধসে মৌলভীবাজার জেলার বড়লেখার সদর ইউনিয়নের মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোরে ইউনিয়নের বিওসি কেটিরগুল গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ঐই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী আতিয়া বেগম (৪০) ও তার মেয়ে ফাহমিদা বেগম (১৩)। নিহত মেয়ে স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান জানান, সদর ইউনিয়নের বিওসি কেটিরগুল গ্রামে টিলার পাদদেশে বেশ কয়েক বছর ধরে তারা বসবাস করে আসছিলেন। টানা ভারি বর্ষণের কারনে রোববার ভোরে হঠাৎ টিলার মাটি ধসে পড়ে মাটি চাপায় মা-মেয়ের মৃত্যু হয়। সকাল সাড়ে ৬টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed