Main Menu

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ অাটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ আবদুর রাজ্জাক খান (৪৮) নামে মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউজের একটি দল।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, ওই ব্যক্তি শনিবার দিনগত রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে তারা পাঁচ কেজি চারশ গ্রাম সোনা পান।

উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক দুই কোটি ৭০ লাখ টাকা বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed