বিএনপির গাড়িবহরে হামলায় ফখরুল-খসরুসহ আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলা চালিয়েছে দুর্বৃক্তরা।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় তার গাড়ি বহরে হামলা চালানো হয়।
এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এতে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীমসহ ৪জন আহত হন। শামীমের অবস্থা গুরুতর।
রবিবার বেলা ১১টার দিকে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গাড়িতে ছিলেন তার কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।
রবিবার সকাল সোয়া এগারোটার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের জীবন হুমকির মুখে। আমার হাতের আঙুল ফেটে গেছে, মহাসচিবের আঙুল ফেটে গেছে। আমাদের গাড়ি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে।’ তিনি এই হামলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের দায়ী করেছেন।
পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে সকালে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে যাচ্ছিল বিএনপি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আমাদের গাড়িবহরে প্রায় ২০-২৫ জন লোক অতর্কিত হামলা চালায়। তাদের হাতে ছিল লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র।
তিনি বলেন, ‘আমার গাড়ির কাচ ভেঙে তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। আমাদের কয়েক নেতা আহত হয়েছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed