Main Menu

রাজনগরে প্রবাসীর স্ত্রী খুন

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাবলী বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাবলী উপজেলার মনসুর নগর ইউনিয়নের লামুয়া গ্রামের প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। বাবলীর ৫ বছর ও ১০ মাসের দুটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাবলীর ১০ মাস বয়সী শিশুর কান্না শুনে তার কক্ষে যান শাশুড়ি। এ সময় বাবলীকে না দেখে আশপাশে খোঁজার এক পর্যায়ে বাড়ির উঠানে বাবলীর ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন।

এসময় শাশুড়ির চিৎকারে আশপাশ থেকে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা দেখতে পান, বাবলীর মাথায় দায়ের কোপ, পায়ে আঘাতের চিহ্ন এবং কানের নিচে একাধিক আঘাত রয়েছে।

খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাবলীর শাশুড়ি জাহানারা বেগম ও তার জা-কে আটক করে থানায় নিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed