Main Menu

বিশ্বনাথে ডোবা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নতুন বাজারস্থ আবাসিক এলাকার একটি ডোবা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের বয়স ৩০ বছর হবে বলে পুলিশের ধারণা।
লাশ উদ্ধারের ঘটনায় ‘অজ্ঞাতনামা’ অভিযুক্ত রেখে এসআই সবুজ কুমার নাইডু বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১২ (তাং ১৫/০৬/১৭ইং)। ডোবার আশেপাশে একাধিক বাসা ও মার্কেট রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের দেওয়া সংবাদের প্রেক্ষিতে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন পূর্বে আনুমানিক ৩০ বছর বয়সের ওই অজ্ঞাতনামা নারীকে কে বা কারা হত্যা করে লাশটি ডোবাতে ফেলে রাখে।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, তদন্ত সাপেক্ষে এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবন্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ওই অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া ডোবার দক্ষিণস্থ বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের বাসার সামন থেকে প্রায় ২ বছর পূর্বে এক ভোরবেলা একই মাদ্রাসার ছাত্র সালমান আহমদ-এর লাশও উদ্ধার করে ছিল থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed