এবার ফেসবুকের কমেন্ট বক্সে জিআইএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে কমেন্ট অপশনে জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ব্যবহার করতে পারবেন। এক মাস পরীক্ষা-নিরীক্ষার পর গ্রাহকদের জন্য বহুল কাঙ্ক্ষিত ফিচারটি চালু করলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
১৫ জুন বৃহস্পতিবার থেকে সব ফেসবুক ব্যবহারকারী সুবিধাটি পাচ্ছেন। এ জন্য কমেন্ট বক্সের পাশে নতুন একটি অপশন যোগ করা হয়েছে। ইমোজি অপশনের পাশেই রয়েছে জিআইএফ অপশন। সেখান থেকে যে কেউ তাদের পছন্দমতো ফিচারটি ব্যবহার করতে পারবেন।
অবশ্য কমেন্টে জিআইএফ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকছে। আপনি কমেন্টে ব্যবহারের জন্য জিআইএফ সার্চ করতে পারবেন। তবে এতে ফেসবুক কর্তৃপক্ষ যেগুলো নির্দিষ্ট করে দিয়েছে এর বাইরের কিছু আসবে না। অর্থাৎ আপনি চাইলেই নিজের ইচ্ছামতো কিছু যোগ বা ব্যবহার করতে পারবেন না। এমনকি নিজস্ব কোনও জিআইএফ আপলোডও করতে পারবেন না।
জিআইএফ ইতিমধ্যে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সে কারণে এতদিন শুধু মেসেঞ্জারে থাকা সুবিধাটি কমেন্টেও যোগ করা হলো। এক পরিসংখ্যানে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, শুধু ২০১৬ সালে মেসেঞ্জার ব্যবহারকারীরা প্রায় ১৩ বিলিয়ন জিআইএফ আদান-প্রদান করে। এ হিসেবে গত বছর প্রতি মিনিটে ২৫ হাজার জিআইএফ আদান-প্রদান হয়।
সূত্র: ম্যাশেবল
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed