বাহুবলে গাছ ফেলে যাত্রীবাহি ৪ বাসে ডাকাতি
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে বাহুবলের কামাইছড়া ও রশিদপুর এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা চারটি বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস এবং ঢাকাগামী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের আরো দুইটি বাস ডাকাতির শিকার হয়।
বাসের যাত্রীরা জানান, কামাইছড়া ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সড়কে গাছ ফেলে চারটি বাসের গতিরোধ করে ডাকাত দল। এরপর অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতরা চারটি বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতদের হামলায় এক যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।
হবিগঞ্জের বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই ডাকাতরা পালিয়ে যায়।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed