Main Menu

নীলফামারীর ডিমলায় সড়ক ভেঙ্গে প্লাবিত

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে ভারি বর্ষনে নীলফমারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সড়কে চলমান নির্মানাধীন ব্রিজের বিকল্প সড়ক ভারী বর্ষনে ভেঙ্গে প্লাবিত হয়েছে। সড়কটি ভেঙ্গে প্লাবিত হওয়ায় এলাকাবাসী চরম দূভোর্গে পড়েছে। ফলে নাউতারা, ঝুনাগাছচাপানী, খালিশাচাপানী এবং গয়াবাড়ীসহ ৫টি ইউনিয়নের সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী নিজ উদ্যোগে কোন রকম বাঁশের খুটি দিয়ে চলাচলের ব্যবস্থা করছে। এতে আবাদী জমির মরিচ, ভুট্টা ও পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

 

Share





Related News

Comments are Closed