ক্ষতিপূরণ প্রদান ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষয়ক্ষতির আদায়, ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশসহ কমলগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের দেয়ার দাবীতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ১৪ জুন বুধবার বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে কমলগঞ্জ উন্নয়ন পরিষদ এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর সভাপতি সুনীল কুমার মৃধা, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন, উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, মার্কিন কো¤পানী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসক‚পে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ী। মারাত্বক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজো ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপুরন আদায় করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে। বক্তারা আরো বলেন, কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস ক‚পে বিষ্ফোরণের ২০ বছর পূর্তিতেও এখনও বন পরিবেশ প্রকৃতির কোন ক্ষতিপূরণ দেয়নি মার্কিণ বহুজাতিক তেল গ্যাস কোম্পানী অক্সিডেন্টাল, ইউনিকল বা শেভরন। বন পরিবেশ, জীব বৈচিত্র, রেলপথ ও সড়ক পথের ক্ষতি পূরণে আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি।
Related News
মৌলভীবাজারে ভুয়া দুই সেনা সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদেরRead More
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More



Comments are Closed