সকল বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটার দাবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশের সকল বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য কোটার দাবি জানিয়েছে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট। বুধবার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বাড়াইক। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর সভাপতি সুনীল কুমার মৃধা।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলিত কোটা প্রবর্তিত হলেও জাতীয় বাজেট থেকে দলিত শব্দটি প্রত্যাহার করার ফলে দলিত কোটা অস্তিত্বের সঙ্কটে পড়েছে। তাই দলিত শিক্ষার্থীদের দলিত কোটায় ভর্তি হওয়ার জন্য বাজেট ও অন্যান্য সরকারি নীতিমালায় দলিত শব্দের যথাযথ উপস্থিতি আবশ্যক। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি শিক্ষাবৃত্তির ব্যবস্থা থাকলেও দলিত শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। আবার কষ্ট করে দলিত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পৌঁছলেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে উচ্চ শিক্ষা লাভ করতে পারে না। এজন্য দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে ছাত্রছাত্রীদের ১ শতাংশ দলিত কোটা প্রবর্তনের দাবি জানান।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed