পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫০
বৈশাখী নিউজ ডেস্ক : প্রবল বর্ষণে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা প্রায় ১৫০ এ দাড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছে বেশ কয়েকজন। উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাঙামাটিতে ১০৪ জন, চট্টগ্রামে ২৯ জন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে দুজন এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দেয়াল চাপা, গাছ চাপা ও পানিতে ভেসে আরও সাতজন মারা গেছেন বলে জানা গেছে।
এর আগে বুধবার বিকালে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ১৪৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।
রাঙামাটিতেই নিহতের সংখ্যা দুইশো ছাড়িয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা। এখানে নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সদস্য রয়েছেন। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।
রাঙামাটির পুলিশ সুপার জানিয়েছেন, সেখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ বন্ধ হয়েছে। ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। পরিস্থিতি সস্পর্কে পরিষ্কার চিত্র পেতে আরও অপেক্ষা করতে হবে।
বান্দরবানের পুলিশ সুপার জানান, প্রবল বর্ষণে ভূমি ধসের সাথে গাছপালা ভেঙে পড়েছে। জেলার অধিকাংশ জায়গায় কোনো বিদ্যুৎ নেই। উদ্ধার কাজের জন্য বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গত রবিবার এবং সোমবার টানা ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক বাড়ি মাটি চাপা পড়েছে। এর আগে বিভিন্ন সময় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এবারের প্রাণহানির সংখ্যা বেশি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed