’ভূমিধসে প্রাণহানীর ঘটনায় দায়ি অপরিকল্পিত পরিবার’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পাহাড়ী অঞ্চলে ভূমিধসে প্রাণহানীর জন্য অপরিকল্পিত পরিবার গঠনকে দায়ি করে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, ‘অপরিকল্পিত পরিবারের কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে অতিরিক্ত মানুষের বাসস্থান নিশ্চিত করতে সরকারের নিষেধ অমান্য করেও পাহাড়ের ঢালুতে বাসা বানিয়ে থেকেছেন। আর তাই ভূমিধসে এত মৃত্যুর ঘটনা ঘটছে।’
বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট আয়োজিত ‘সিটি কর্পোরেশন এলাকায় পরিবার পরিকল্পনা বিষয়ক ক্যাম্পেইন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ডাঃ লুৎফুন্নাহার জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘পরিকল্পিত পরিবার না হলে সামাজিক অসঙ্গতি দেখা দেবে। সন্ত্রাস নৈরাজ্য বৃদ্ধি পাবে। কারণ, নিজেদের চাহিদা পূরণের জন্য মানুষ খারাপ পথে নামবে। তিনি সরকারের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে, সুন্দর সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত দেশ গড়ে তুলতে পরিকল্পিত ছোট পরিবার খুবই জরুরী বলেও উলেখ করেন।
সিলেট সদর উপজেলা পরিষদের কর্মকর্তা আবুল মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, ডেপুটি সিভিল সার্জন আবুল কালাম আজাদ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মো. ফারাবি, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মামুনুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফপিসিএসটি-কিউএটি এর সিলেট আঞ্চলিক সুপারভাইজার ডা: উমরগুল আজাদ।
বক্তারা বলেন, ‘সঠিক সময়ে সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে মাতৃ এবং শিশু মৃত্যু অনেকাংশে হ্রাস করা সম্ভব। আর গুণগত সেবা প্রদান মা এবং শিশু মৃতু হ্রাসসহ জনগণের পরিবার কল্যাণ বিষয়ক সামগ্রিক প্রত্যাশাকে পূরণ করতে সক্ষম । অনুষ্ঠানে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার দেড়শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed