নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র টেকে না: ইসি মাহবুব
বৈশাখী নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন আমাদের আত্মমর্যাদার প্রতীক। আমরা বিদেশিদের কাছ থেকে এ বিষয়ে কোনো ছবক শুনতে চাই না। আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে আমাদেরই। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার কোনো অবকাশ নেই।’
রোববার দুপুর ১২টায় নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সঙ্গে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কোনো সম্পর্ক নেই। তবে এটা নাগরিকদের সুবিধা ও নিরাপত্তা দিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে পাঁচ স্তরবিশিষ্ট ২৫ ধরনের তথ্য আছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্মার্টকার্ড অত্যন্ত প্রয়োজনীয়।
মাহবুব বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশবাসী নয়, সারা বিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রয়োজনীয় বিধিবিধান সংস্কার করছি। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করব। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই।’
অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের ব্যবহার এবং বিভিন্ন সুবিধা তুলে ধরেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম।
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. শাহজাহান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরুল আমীন প্রমুখ।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed