জাফলংয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট-জাফলং সড়কের মামার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ মিয়া (২৫) উপজেলার কৈকান্দির পারের তোতা মিয়ার ছেলে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন জানান, ‘নিহত ইউসুফ মোটরসাইকেলে করে মামার বাজার থেকে জাফলং যাচ্ছিল। এসময় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস (চট্ট মেট্টো-ব ১১-০৪৭৩) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা বিক্ষোব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed