সিলেটে বহুতল ভবন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরের বহুতল ভবনের ৫ম তলা থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপশহরের মাল্টিপ্ল্যান ১৪ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুনায়েদ সিদ্দিক (২৩) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিন্দাইর গ্রামের মোহাম্মদ আলী ও আমেনা খাতুনের ছেলে ও সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ লামাবাজার শাখার অনার্স (বাংলা) ২য় বর্ষের ছাত্র।
নিহতের বড় ভাই হাবিব আহমদ জানান, তিনি এলটেকো থাই এন্ড এলুমিনিয়ামের কাছ থেকে এই বহুতল ভবনের কন্ট্রাক্টে কাজ আনেন। তাই তার ছোট ভাই জুনায়েদ তার কাজের সাহায্য করতে মাল্টিপ্ল্যানের পঞ্চম তলাতে থাই গ্লাসের কাজ করছিলো। কাজ করার সময় হঠাৎ মইয়ের বাঁশ ভেঙে নিচে পরে যায় সে। পরে সাথে সাথে তাকে ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, থাই গ্লাসের কাজ করতে গিয়ে একজন শ্রমিক বাঁশ ভেঙে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ এখন ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed