নভেম্বরে শেষ হচ্ছে জাফলং সেতুর নির্মাণ কাজ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীর উপর নির্মানাধীন জাফলং সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। ৩৫ কোটি টাকা ব্যয়ে ৩৬০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মান করছে এলজিইডি। এই সেতু নির্মিত হলে যোগাযোগ আরো সহজতর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই সেতুর ফলে গোয়াইনঘাট উপজেলা সদর ও সিলেটের সাথে জাফলংয়ের যোগাযোগ সহজতর হওয়ার পাশাপাশি ভারতের সাথে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে মত স্থানীয়দের। সেতুর ফলে সিলেটের সাথে জাফলংয়ের দুরত্ব কমে আসবে ১৮ কিলোমিটার।
সেতু নির্মাতা প্রতিষ্টান এমএনও (জেভি)’র সুত্রে জানা যায়, সেতুটির নির্মাণ কাজ ইতিপুর্বে প্রায় ৮৫% সম্পন্ন হয়েছে। উত্তর পার্শ্বের অবশিষ্ট গার্ডার, ঢালাই, উভয় প্রান্তের সংযোগ সড়ক এবং এপ্রোচ নির্মাণের পর আগামী নভেম্বরের দিকে সেতুটির শতভাগ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিস্টরা।
গোয়াইনঘাট সদরের বাসিন্দা নজরুল ইসলাম জানান, জাফলং সেতু বাস্তবায়ন হলে উপকারভোগি হবেন গোটা বৃহত্তর জৈন্তার মানুষ। স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের পাশাপাশি এ সেতুর কারণে ব্যবসা বানিজ্য ও গোয়াইনঘাটের সবকটি পর্যটন স্পটও মানুষের দোরগোড়ায় চলে আসবে।
গোয়াইনঘাটের লেংগুড়া গ্রামের পাথর ব্যবসায়ী আলিম উদ্দিন জানান, আমাদের এখানকার হাজার হাজার মানুষ জাফলং পাথর কোয়ারীতে কাজ করে, সেতুটি বাস্তবায়ন হলে দ্রুত কোয়ারীতে যেতে পারবে শ্রমিকরা।
পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, পিয়াইন নদীর জাফলং খেয়া পারাপারের যন্ত্রনা লাঘবসহ গোয়াইনঘাট সদরের সাথে যোগসুত্র স্থাপন করবে জাফলং সেতু।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল বলেন, আওয়ামীলীগ শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নের বাস্তবায়নও করে। প্রধানমন্ত্রির কাছে গিয়ে এ সেতুর উন্নয়ন প্রকল্প নিয়ে এসে তা বাস্তবায়ন করেছেন আমাদের স্থানীয় সাংসদ ইমরান আহমদ। তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি আওয়ামীলীগ জনগণকে যে কথা দেয়, তা বাস্তবায়নও করে।
গোয়াইনঘাট সরকারী কলেজের অধক্ষ ফজলুল হক বলেন, জাফলং সেতু গোটা উত্তর সিলেটের উন্নত সড়ক যোগাযোগের ক্ষেত্রে একটি রুল মডেল।
স্থানীয় সাংসদ ইমরান আহমদ বলেন, আমি সব সময়ই এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার আদায়ে সচেষ্ট, চেষ্টা করি জনগণের দোরগোড়ায় থেকে তাদের সেবা করার। আজকে জাফলং সেতু তারই প্রমাণ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed