বিয়ানীবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ছামিন হোসেন (৪) স্থানীয় ফখরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে ছামিন নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় মসজিদের মাইক থেকে এলাকায় তার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। পরে সন্ধ্যার দিকে বাড়ির পূর্ব পাশের পুকুরে তার লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed