রাঙামাটিতে সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন অপহৃত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সহ-সভাপতি ও সিএইচটি মিডিয়ার সম্পাদক নির্মল বড়ুয়া মিলনকে কে বা কারা অপহরণ করেছে। অপহৃত হওয়ার ৬ ঘন্টা অতিবাহিত হলেও তাঁর কোন সংবাদ দিতে পারেনি রাঙামাটি পুলিশ প্রশাসন । এ ব্যাপারে সোমবার রাতেই নির্মল বড়ুয়া মিলনের স্ত্রী বনপা’র মহিলা বিষয়ক সম্পাদক জুঁই চাকমা রাঙামাটি থানায় একটি জিডি করেছেন।
জুঁই জানান, ডাক্তার রেনিন সুয়ে তালুকদার নামে এক ব্যক্তির জেল থেকে মুক্তি পাওয়ার কথা জানতে পেরে নির্মল বড়ুয়া মিলন ৫ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলখানার সামনে যান। ডাক্তার রেনিন সুয়ে তালুকদার জেল থেকে বেরিয়ে আসলে নির্মল বড়ুয়া মিলন তার সাথে কথা বলছিলেন । এমন সময় চট্ট-মেট্ট্রো ১৩৪৪৬৫ নম্বরের একটি হাইয়েস গাড়িতে ডাক্তার রেনিন সুয়ে তালুকদার ও নির্মল বড়ুয়া মিলনকে সাদা পোষাক ধারীরা জোর করে উঠিয়ে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে জুঁই চাকমা তাৎক্ষনিক রাঙামাটি থানায় যান এবং ওসি মোহাম্মদ রশিদের পরামর্শে জিডি করেন।
এ সংবাদ জানার পর বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন সাথে সাথে রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হকের সাথে কথা বলেন। পুলিশ সুপার জানান ঘটনাটি আমরা শুনেছি । এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য একটি সংবাদকে কেন্দ্র করে রাঙামাটির শহিদুজ্জামান মহসিন রোমান ও সাংবাদিক সাখাওয়াত হোসেন রুবেল জানুয়ারী ও ফেব্রয়ারী মাসে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় নির্মল বড়ুয়া মিলন ও তার স্ত্রী জুঁইকে আসামী করে মামলা করেন। ওই মামলায় তারা জামিনে কারামুক্ত হন । নির্মল বড়ুয়া মিলনের অপহরনের সাথে মামলার বাদীদের কোন সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। সূত্র: বনপা’র প্রেসবিজ্ঞপ্তি
বনপা ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সহ-সভাপতি ও সিএইচটি মিডিয়ার সম্পাদক নির্মল বড়ুয়া মিলনকে অপহরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বনপা ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি শামসুল আলম স্বপন, এসএআর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রবিউল হক খান এবং বনপা’র সিনিয়ার সহ-সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান হেলাল, মুহিত চৌধুরী, হারুন উর রশিদ, অধ্যাপক জাকির সেলিম, ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ, মোঃ সাইফুল ইসলাম মোল্লা, ফেরদৌস আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক এ এইচ এম রোকমুনুর জামান রনি, সিনিয়ার যুগ্ম সম্পাদক সরকার রুহুল আমীন, যুগ্ম সম্পাদক মুনতাসীর রায়হান মীম, শাহাদাৎ হোসেন আশরাফ ও ওয়ালী উল্লাহ খান, মহিলা বিষয়ক সম্পাদক জুঁই চাকমা , ট্রেজারার প্রদীপ বড়ুয়া জয়, প্রচার সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাাফিজুর রহমান, আবু তাহের, মো: সাবলু মিয়া, এসএম এ মনসুর মাসুদ, মামুনুর রশীদ নোমানী, গৌতম সাহা, মো: জসিম উদ্দিন, খায়রুল আলম সুমন, আবু সালেহ মো: শাওন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাজবীর হোসাইন সজীব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান । নির্বাহী সদস্য গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্দুস সাত্তার, একরামুল হক বেলাল, মোহাম্মদ আনছার উদ্দিন, মো: মাহমুদুল হক মানিক, এম কেফায়েত উল্লাহ খান, সানা উল্লাহ সানু, বিপ্লব চাকমা, ওসমান সরওয়ার ডিপো, মোহাম্মদ সেলিম, ইসলাম মাহমুদ, পলাশ বড়ুয়া, জহিররুল ইসলাম, মো: আবদুল্লাহ আল মামুন, মোঃ হাফিজুর রহমান, সুচিত্র সরকার, মাকসুদ, মো. ইফতেখার আহমেদ বাবু সহ সকল সদস্য বৃন্দ।
বনপা’র নেতৃবৃন্দ প্রতিবাদ বার্তায় উল্লেখ করেন একটি মহল দীর্ঘদিন যাবৎ সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে বিপদগ্রস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । অপহরনের মত কাপুরুষোচিত কাজ করে ওই মহলটি বনপা’র সদস্যদের আন্দোলনের পথে ঠেলে দিচ্ছে । আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে উদ্ধার করতে ব্যর্থ হলে রাঙামাটি প্রশাসনের বিরুদ্ধে বনপা আন্দোলন করতে বাধ্য হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed