সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মদন মোহন কলেজের ছাত্র মুহাম্মদ রুমন মিয়া (২৪) দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার (৫ জুন) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছে।
সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য লাল মিয়ার পুত্র। রুমনের বড় ভাই সুহেল হাসান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৩মে সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের তেলিবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসের সংঘর্ষ হয়। এতে সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
অন্যান্য আহতদের মধ্যে রুমন আহমদের শারীরিক অবস্থার অবণতি হওয়ায় তাকে সিলেটের ওয়সেসিস হাসপাতালে আইসিইউতে রাখা হয়। পরে তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় রুমন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed