ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে মো: তুহিন (২৪) কে ২০ পিচ ইয়াবা ও ১শ’ ৫০ গ্রাম গাজা সহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে জামালপুর ইউনিয়ন শিবগঞ্জ বাজার মধ্য গারপূগী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দীর্ঘ দিন যাবত মাদক বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউলের নেতৃত্বে পুলিশ শিবগঞ্জ বাজার মধ্য পারপূগী এলাকায় অভিযান চালালে হাতে নাতে তুহিনকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়। এ সময় পুলিশ তুহিনের শরীর তল্লাসি করতে গেলে পুলিশের উপর হামলা চালায় তুহিন। পরে পুলিশ তুহিনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ও ১শ ৫০ গ্রাম গাজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, জামালপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি নেই। কেউ যদি নিজেকে সভাপতি পরিচয় দিয়ে ছাত্রলীগের নাম ব্যবহার করতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: সিফাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত তুহিন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত। তাই পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed