Main Menu

পরিবেশ দিবসে সিকৃবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্ব পরিবেশ দিবসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সোমবার ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায় বৃক্ষরোপণ কর্মসূচীতে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মিটু চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস উপস্থিত ছিলেন। সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেবের নেতৃত্বে শত শত ছাত্রলীগ কর্মী বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের আহŸানে এ কর্মসূচী পালিত হয়েছে। ফলজ, বনজ ওষুধী প্রজাতির প্রায় কয়েকশত গাছের চারা সিকৃবি ক্যাম্পাসে রোপণ করা হয়।

Share





Related News

Comments are Closed