Main Menu

বাংলাদেশি যাত্রীদের জন্য বিধি-নিষেধ সহজ করল ভারত

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের বিভিন্ন বিমানবন্দরে আরোপিত বিধি-নিষেধ সহজ করা হয়েছে। ফলে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরে এখন খুব সহজেই প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা।

সোমবার (৫ জুন) দুপুরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল (ভেরিফাইড) ফেসবুক পেইজে এ খবর জানানো হয়।

ভারতীয় হাইকমিশন লিখিতভাবে জানায়, সংশোধিত নির্দেশিকা অনুযায়ী- ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দগুলোর মধ্যে রয়েছে- আহমেদাবাদ, আমৌসি (লখনউ), বারনসি, ব্যাঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চণ্ডীগড়।

আরো জানানো হয়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরো সুগম করার লক্ষ্যে বিধি-নিষেধ সহজ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed