Main Menu

সিলেটে শ্রমিক লীগ নেতা এজাজের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেছেন পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
মামলার এজাহারে ফলিক উল্লেখ করেন, তিনি সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি. ১৪১৮) সভাপতি। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের অধীনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর মুক্তিবার্তা নম্বর (লাল বহি) নম্বর : ০৫০১০৩০০৯৩, ভারতীয় নম্বর-২৪২৭৫, গেজেট নম্বর ৩০১৬। তিনি বর্তমানে সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক নির্বাচিত সহকারী কমান্ডার। তিনি সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে শুরু থেকেই সরকার থেকে ভাতা পাচ্ছেন। তিনি বর্তমানে গোলাপগঞ্জ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য উল্লেখ্য করে এজাহারে বলেন, বিবাদি এজাজুল হক এজাজ নানাভাবে তাঁর সম্মানহানি ঘটাতে অপপ্রচার চালাচ্ছেন।
এজাহারে উল্লেখ করা হয়, এজাজুল হক এজাজ গত ২২ মে এক সমাবেশে সেলিম আহমদ ফলিককে কটূক্তি করেন এবং তাঁকে চাঁদাবাজ ও ভুয়া মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করেন। ওইদিন মিছিল ও পথসভার নামে সেলিম আহমদ ফলিক সম্পর্কে নানারূপ অবমাননাকর উক্তি, অপপ্রচার ও সেøাগান দেয়া হয়। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
সেলিম আহমদ ফলিক জানান, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার পরও এভাবে মিথ্যা কটূক্তি সমাজের মানুষের কাছে আমাকে চরমভাবে অপমানিত করেছে। তাই তিনি শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের শাস্তি দাবি করে এ মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed