গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তুলেছে গ্যাস বিদ্যুত গ্রাহক কল্যাণ পরিষদ। একই দাবিতে পরিষদের পক্ষ থেকে ৮ জুন ‘কালো পতাকা উত্তোলন দিবস’ পালনের ঘোষণা দেয়া হয়েছে।
রোববার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।
১লা জুন থেকে গ্যসের দাম ২য় দফায় বৃদ্ধির প্রতিবাদে, গ্যাস বিদ্যুৎ মূল্য কমানোর লক্ষ্যে এবং রাষ্ট্রীয় ব্যাংকের ১৪ হাজার কোটি টাকা উদ্ধার ও ঋণ খেলাপীদের ৪১ হাজার কোটি টাকা মওকুফের প্রক্রিয়া বন্ধ করে রাজস্ব ভান্ডার শক্তিশালী করার দাবীতে এ সভার আয়োজন করা হয়।
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক সিনিয়র আইনজীবি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা নগর জাপা নেতা এম মুর্শেদ খানের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব মকসুদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের যুগ্ম আহবাক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, জেলা জাসদ (ইনু) মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ডা: অরুণ কুমার দেব, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি যুব সংগঠক মো: এহসানুল হক তাহের, যুব নেতা কয়েস আহমদ সাগর, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি রাজিউল ইসলাম তালুকার রাজু, শ্রমিক নেতা এম. বরকত আলী, ইকরাম আহমদ, রফিকুল ইসলাম শিতাব, সাবেক ছাত্রনেতা শেখ কবির আহমদ, শাহদুর রহমান ঝুনু, মুক্তাদির কিবরিয়া সিরাজী, শ্রমিক নেতা শেখ বাবুল আহমদ, ব্যাবসায়ী জাবেদ আহমদ, হেলাল আহমদ, মল্লিক আহমদ প্রমুখ।
সভায় আগামী ৮ জুন এই দাবীতে সিলেট মহানগর এলাকায় কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed