কানাইঘাটে সুরমা নদীর ভাঙ্গন পরিদর্শনে জেলা প্রশাসক
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, কানাইঘাটে সুরমা নদীর ভাঙ্গন প্রতিরোধে সরকারের পাশাপাশি এলাকার জনসাধারণ সহ জনপ্রতিনিধিদেরকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং স্বেচ্ছাশ্রমে আমরা সবাই মিলে ডালাইচর এবং গৌরিপুর সুরমা ডাইকের ভাঙ্গন প্রতিরোধ করব। তিনি বলেন, স্বেচ্ছাশ্রমের মধ্যদিয়ে সবকিছু করা সম্ভব, নতুবা ভাঙ্গন ঠেকাতে না পারলে এলাকার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই সকলের আন্তরিকতা ও সহযোগীতার মাধ্যমে সুরমা ডাইকের ভয়াবহ ভাঙ্গন রক্ষা হবে। গৌরিপুর-সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত জায়গায় বাঁশের গড় দিয়ে এবং বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানো চেষ্টা আমরা করে যাচ্ছি। দেড় মাস পূর্বে কান্দেবপুর ও গৌরিপুর সুরমা ডাইকে ভাঙ্গন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভাঙ্গন টেকাতে ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার পরও কোন ঠিকাদার কাজ না করায় ভাঙ্গন প্রতিরোধ ঠেকাতে বিলম্ব হয়েছে।
৪ জুন রবিবার বিকাল ৩টায় কানাইঘাট পৌরসভার ডালাইচর ও সদর ইউপির গৌরিপুর, কান্দেবপুরে সুরমা ডাইকের ভাঙ্গন পরিদর্শনে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড সিলেটের বিভাগীয় উপ-প্রকৌশলী আব্দুল লতিফ, উপ-প্রকৌশলী আব্দুল মতিন, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমন আচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শির্ষেন্দু পুরকায়স্থ, কানাইঘাট উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার তাজ উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল হক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস’র কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দিন আলিম, উপজেলা পরিষদের সিএ বিপ্লব কান্তি দাস অপু, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা মুমিন রশিদ, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জয়নাল আবেদীন প্রমূখ।
এদিকে সুরমা নদীর করাল গ্রাসে ভয়াবহ ভাঙ্গন কবলিত কানাইঘাট পৌরসভার ডালাইচর ও সদর ইউপির গৌরিপুর, কান্দেবপুর সুরমা ডাইকের ভাঙ্গন ঠেকাতে কাজ শুরু হয়েছে। গৌরিপুর অংশের ডাইক ভেঙ্গে শনিবার ভোর থেকে সুরমা নদীর পানি উপজেলা সদর এলাকায় ডুকে পড়ায় আতংকিত হয়ে পড়েন এলাকাবাসী। নদী ভাঙ্গনের খবর পেয়ে গত শনিবার তাৎক্ষনিক সেখানে ছুটে যান সিলেটের অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমন আচার্য্য।
শনিবার বিকেলে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সিলেটের অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম চৌধুরী বিশেষ করে গৌরিপুর ডাইকের ভাঙ্গন প্রতিরোধ করার জন্য তাৎক্ষনিক উদ্যোগ গ্রহন করেন। উপজেলা জাতিয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ কাজের দায়িত্ব নিয়ে ভাঙ্গন প্রতিরোধের জন্য শনিবার বিকেল থেকে সেখানে প্রায় শতাধিক শ্রমিকদের কাজে লাগিয়ে মেরামত কাজ শুরু করেন। বাঁশের গড় ও শত শত বালুর বস্তা সেখানে ফেলে প্রাথমিক ভাবে ভাঙ্গনকৃত জায়গায় পানীর তীব্র গতি বন্দ করা হয়েছে।
কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানান, ভাঙ্গন কবলিত জায়গায় কাজের দায়িত্ব নিয়ে গৌরিপুর ডাইকের ভাঙ্গন প্রতিরোধে শতাধিক শ্রমিক লাগিয়ে কাজ শুরু করেছি। এবং প্রাথমিক ভাবে আমরা ভাঙ্গন প্রতিরোধ করতে পেরেছি। আশা করি পুরোপুরি ভাঙ্গন প্রতিরোধে আমরা সফল হব।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed