Main Menu

জৈন্তাপুর থানা হাজতে আসামীর মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থানা হাজতে স্ত্রীর মামলায় গ্রেফতারকৃত আসামি নজরুল ইসলাম বাবুর মৃত্যুর ঘটনায় ওসিসহ চার পুলিশের বিরুদ্ধে আদালতে মায়ের দায়ের করা মামলা ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নিদের্শ দিয়েছেন আদালত। রোববার সিলেটের আমলী আদালত-১ এর বিচারক মো. আতিকুল হায়দার এ নির্দেশনার পাশাপাশি আগামী ১০ জুলাই’র মধ্যে তদন্তপূর্বক রিপোর্ট জমা দিতে পিবিআইকে নির্দেশ প্রদান করেন।
এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে মামলাটি দায়ের করেন নিহতের মা রোকেয়া বেগম। মামলায় প্রধান আসামি করা হয়- জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীরকে। মামলায় একই থানার এসআই শফিকুর রহমান, এএসআই হুমায়ুন, এএসআই জয়নাল, কন্সটেবল আব্দুল হান্নানকেও আসামী করা হয়েছে।
এছাড়া মামলায় নিহত নজরুল ইসলাম বাবুর স্ত্রী উপজেলার উমনপুর এলাকার নাসরিন ফাতেমা, আব্দুল হান্নান, নোমান আহমদ, শাহরিয়ার মাহমুদ কেত, নাজমূল হোসেন ও মইনুল ইসলামকেও আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে গভির রাতে নিহত নজরুল ইসলাম বাবুর স্ত্রী স্কুল শিক্ষিকা নাসরিন ফাতেমার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২০ মে সকালে থানা হাজতে নজরুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

Share





Related News

Comments are Closed