Main Menu

ইয়াবা ব্যবসায়ির ছুরিকাঘাতে এসআই আহত

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গিয়ে ছুরির কোপে এসআই গোলাম মূতুর্জা গুরুতর আহত হয়েছেন। এ সময় এসআই মূতুর্জা জীবন বাজি রেখে ১শ’ পিচ ইয়াবাসহ রাজাকে আটক করেন।

মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে এসআই গোলাম মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবা ব্যবসায়ি রাজাকে ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় রাজা। এসময় রাজা ধারালো ছুরি দিয়ে এসআই গোলাম মূতুর্জার গালে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আহত অবস্থায় এসআই গোলাম মূতুর্জা জীবন বাজি রেখে রাজাকে আটক করেন। পরে রাজার কাছ থেকে পুলিশ ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় এসআই মুতূর্জাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাৎক্ষনিক ভাবে এসআই মূতুর্জার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠো ফোনে তাকে পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসআই মূতুর্জার আহতের কথা স্বীকার করে বলেন, ইয়াবা ব্যবসায়ি রাজার ধারালো ছুরির আঘাতে মূতুর্জার গালে গুরুতর জখম হয়েছে। তবুও জীবন বাজি রেখে মুতূর্জা ওই মাদক ব্যবসায়িকে আটক করেছে। ইয়াবা ব্যবসায়ি রাজার বাবা কিছুদিন আগে একই অপরাধে জেল হাজতে রয়েছেন। রাজার পরিবারের সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত।

Share





Related News

Comments are Closed